চীনের জলবিদ্যুৎ প্রকল্প
চীনের মেগা বাঁধের পাল্টা প্রকল্প ভারতে, অরুণাচলে তীব্র বিক্ষোভ
ব্রহ্মপুত্র নদের উজানে চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় ভারতের অরুণাচল প্রদেশে ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত এ প্রকল্প ঘিরে আদিবাসী আদি সম্প্রদায়ের মধ্যে নিজেদের ভূমি, সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবিকা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ ও সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানে নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে।